মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

নড়াইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জসিম মোল্যা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত জসিম মোল্যা উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পানি খাওয়ার উদ্দেশ্যে জসিম মোল্যা উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে একটি বাড়িতে যায়। তখন ১৩ বয়সী প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর মা পাশের বাড়ি থেকে এসে দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানালে জসিমকে আটকে রেখে লোহাগড়া থানা পুলিশকে খরব দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন,‘ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন