সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় রুবেল খাঁ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল খাঁ উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের জিয়া খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে বুধবার রাতে প্রতিপক্ষের কয়েকজন রুবেল খাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার দুই পায়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনার পরপরই এলাকায় ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন