বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

নিখোঁজের তিনদিন পর বাঁশবাগানে শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতি‌বেদক, নড়াইল

নড়াইলে নিখোঁজের তিনদিন পর ৫ম শ্রেণীর শিক্ষার্থী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম মোঃ আরাফাত হোসেনের (১১)। সে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামের ওবায়দুর সিকদারের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, পেড়লী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী মোঃ আরাফাত হোসেন গত ১১ মার্চ নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ ১৫ মার্চ সকালে বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে এবং লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন