শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল পৌরসভা, জেলা মহিলা আওয়ামী লীগ গনপূর্ত অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, মুক্তিযোদ্ধা এস এ বাকি, তবিবুর রহমান, আব্দুর রহিম, এড. আলমগীর সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন