বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম ইয়াবা ট্যাবলেটের ভাঙ্গা গুড়া এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে আটককৃতরা হলেন নগরীর প্রভাতী স্কুলের পাশে রেলওয়ে ঘাট কলোনী এলাকার মোঃ লিয়াকত আলীর ছেলে মিজানুর রহমান (৩৫), নতুন বাজার মোড় এলাকার মোঃ হানিফ সরদারের ছেলে ফারুক সরদার (৩৩), বরগুনা জেলার বেতাগী থানার আব্দুল মালেকের ছেলে মনিরুজ্জামান (৩৬), নগরীর সাতরাস্তার মোড় এলাকার মৃতঃ গৌতম চন্দ্র হাজরার ছেলে সবুজ হাজরা (৩৭) এবং পশ্চিম বানিয়াখামার এলাকার শহিদুল শেখের ছেলে শেখ সজিব (২৬)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন