বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় সাড়ে নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

নগরীর হরিণটানা থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে হরিণটানা থানায় একটি মামলা করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, পুলিশের একটি বিশেষ টিম হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ জনৈক আবুল কাসেম সানার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে শহীদ দেওয়ান(৪৪) কে আটক করে। সে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের হাজী ইব্রাহীম দেওয়ানের পুত্র। এ সময় ৩৩ পিস বিভিন্ন ডিজাইনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যার মোট ওজন ৯ ভরি ৮ আনা ১ রতি ৮ পয়েন্ট এক অনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ ৯০ হাজার ২৭০ টাকা। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন