রবিবার । ২১শে জুন, ২০২৬ । ৭ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে আটককৃতরা হলেন নগরীর ৫নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন এলাকার মোঃ লোকমান শিকদারের ছেলে ইমরান (২৮) এবং বৈকালী ঝুড়ির ভিটা এলাকার আঃ মালেক হাওলাদারের ছেলে মোঃ সাগর হাওলাদার (৪০)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন