রবিবার । ২১শে জুন, ২০২৬ । ৭ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় মাদকদ্রব্যসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে সোমবার (১৮ জানুয়ারি) ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী পুলিশ বক্স এর বিপরীতে বাংলাদেশ বেকারির সামনে পাঁকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত ব্যবসায়ীদ্বয় হলো সাতক্ষীরার সদর পুরাতন সাতক্ষীরা গফুর সাহেবের বাগানবাড়ি এলাকার মোশারফ হোসেনের ছেলে মোঃ জাহিদুর রহমান জুয়েল(৩০) এবং একই থানার কাঠিয়া সরকারপাড়া এলাকার নুর আলী গাজীর ছেলে আঃ আজাদ(৫০)। মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৩ শ’ ৪৪ বোতল ফেন্সিডিল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন