রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় মায়ের মাথা ফাঁটিয়ে দেয়া পুত্র আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় গর্ভধারণী মা’কে মরপিট ও মাথা ফাঁটিয়ে জখম করার ঘটনায় পুলিশ আহতের ছেলে মাসুদ শেখকে আটক করে আদালতে পাঠিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর সলুয়া গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাগেছে, উত্তর সলুয়ার এরশাদ শেখের ছেলে মাসুদ ( ৩৩) ও পুত্রবধু  আসমার সাথে বিভিন্ন বিষয়ে তার মা রাবেয়া(৫৫) ঝগড়া হয়ে থাকে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের পর  শ্বাশুড়ি ও বৌমার সাথে বাকবিতন্ডা বাধে। মায়ের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে ছেলে বাড়ীতে এসে বৌমার আমার হাতে ও মাথায় আঘাত দিয়ে জখম করে রক্ত ঝরায়।

ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, আহত মায়ের মৌখিক অভিযোগ পাওয়া মাত্রই ক্যাম্প পুলিশের এএসআই কামরুজ্জামান ছেলে মাসুদ শেখকে আটক করেন।  মাকে মারপিট করে আহত করার ঘটনায় ছেলে মাসুদকে আদালতে প্রেরন করা হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন