বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

দাকোপে খাদ্য নিরাপদতা র্শীষক সেমিনার 

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জিবন ও স্বাস্থ্য নিরাপদ খাদ্য পরিবেষণের লক্ষে উপজেলা পর্যায়ে জনসচেতনার সৃষ্টিতে খাদ্য নিরাপদতা র্শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে  অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। খুলনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামি।

সেমিনারে বক্তব্য রাখেন অধ্যক্ষ অসিম কুমার থান্দার, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস,সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায়, মৎস্য কর্মকর্তা সেলিম খান, সমবায় কমৃকর্তা প্রনয় রঞ্জন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহাবুব রহমান, প্রেস ক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, পঞ্চানন মন্ডল, এসআই মমিনুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশিদ, ব্যবসায়ী গৌতম সাহা চয়ন সাহা, সুবল ঘোষ প্রমুখ।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন