মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

স্বামীর চিকিৎসার জন্য হাত পেতেছেন সহধর্মিনী

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর ইজিবাইক চালক নাসির তিন বছর ধরে অসুস্থ। অর্থের অভাবে কাঙ্খিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছেন না। এখন সম্পূর্ণ অচল। আর্থাভাবে পরিবারের সদস্যদের করুন অবস্থা। সুস্থতার জন্য তার প্রয়োজন তিন লাখ টাকা। পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করেছেন তার স্ত্রী মর্জিনা আক্তার।

তার স্ত্রী মর্জিনা আক্তার জানান, স্বামী মো: নাসির শরীফ তেমন লেখাপড়া জানেন না। তাই কখনো ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে, কখনো ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। পরিবারে এক ছেলে প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়েন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এখন অচল। তার চিকিৎসার জন্য তিন লাখ টাকা প্রয়োজন। তিনি সামর্থবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা প্রত্যাশা করেছেন। ইসলামী ব্যাংক খুলনা শাখার হিসাব নম্বর : ২০৫০১০৭৬৭০০৩২৬৩০২। বিকাশ নম্বর : ০১৯৫৫-৯৮৯৬১১।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন