জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র খুলনা মহানগর ও জেলা শাখার ৩ মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে অনুমোদিত এই দুই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা মহানগর কমিটিতে আহম্মদ হামীম রাহাতকে আহ্বায়ক এবং ডা. আব্দুল্লাহ চৌধুরীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: এস এম আরিফুর রহমান মিঠু ও গাজী শরিফুল ইসলাম ওহিদ
যুগ্ম আহ্বায়ক: শরীফ বদরুদ্দোজা মো. সাদী
সিনিয়র যুগ্ম সদস্যসচিব: রাফসান রফিক ওশান ও ফরিদ আহমেদ পাঠান
যুগ্ম সদস্যসচিব: মিজানুর রহমান নোভা
সাংগঠনিক সম্পাদক: শামসুল আরেফিন চৌধুরী লিওন, সাইফ নেওয়াজ ও ফয়জুল্লাহ ইকবাল শাকিল।

খুলনা জেলা কমিটিতে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহকে আহ্বায়ক এবং আরিফুজ্জামান উজ্জ্বলকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোল্লা শওকত হোসেন বাবুল
যুগ্ম আহ্বায়ক: মো. রাশেদ হাসান
সিনিয়র যুগ্ম সদস্যসচিব: মো. হাসানুর রহমান
যুগ্ম সদস্যসচিব: আবদুল্লাহ আল মামুন
সাংগঠনিক সম্পাদক: জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাত বাবুল ও মো. কদরুল হাসান।
খুলনা গেজেট/এমএম/এনএম/এএজে

