লবণচরা থানার জোড়া খুনের আসামি আওয়ালের দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে সংশ্লিষ্ট থানার হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচরা আশিবিঘা এলাকার জোড়া খুনের মামলায় গ্রেপ্তার আওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার কাছে অস্ত্র আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আল আকসা মসজিদ গলির আঃ জালাল হাওলাদারের বাড়ির পরিত্যক্ত রান্না ঘরে অভিযান চালায়। সেখানে রাখা তুষের বস্তার পাশ থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
কেএমপি’ সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাতে আমরা আওয়ালের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করি। এ ঘটনায় আওয়ালের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

