সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সভা

খবর বিজ্ঞপ্তি

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর কমিটির সাংগঠনিক সভা সোমবার রা‌তে সভাপতি গাজী আলাউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার আবু তাহের এর সঞ্চালনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ কাইফেং চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় নবগ‌ঠিত কমিটির অভিষেক ও সে‌মিনার এবং কেন্দ্র থেকে অনুমোদিত নতুন কমিটির তালিকা স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর বিষয় আলোচনা হয়। অভিষেক ও সে‌মিনার সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশিদকে আহবায়ক, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ নাসিরউদ্দিনকে সদস্য সচিব এবং রকিব উদ্দিন ফারাজি, এড. জিনারুল ইসলাম ও এড. আলমগীর খানকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অভিষেক ও সে‌মিনা‌রের তারিখ সেপ্টেম্বর মাসের শেষের দিকে সুবিধাজনক সময়ে নির্ধারণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা ক‌রেন ও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ ও ডাক্তার সৈয়দ আবু সইদ, যুগ্ম সম্পাদক মোল্লা মারুফ রশিদ ও এড. জিনারুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ নাসিরউদ্দিন, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জদ্দার, আইন বিষয়ক সম্পাদক এড. আলমগীর খান, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বুলবুল, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, সমাজ কল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজি, নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মোঃ আকবর আলী, আবুল কালাম বাবুল, খন্দকার ইসলামুল হোসাইন চুন্নু, মোঃ মৌফারসের আলম লেনিন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন