রূপসায় দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রিপন আকন দুর্বৃত্তদের হাতুড়ি পেটাই গুরুতর আহত হয়েছে। সোমবার রাত নয়টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের মিলকি দেয়াডা স্ট্যান্ডার্ড জুট মিলে ভেতর এ ঘটনা ঘটে। আহত শ্রমিকদল নেতা উপজেলার মিলকি দেয়াড়া গ্রামের ইউসুফ আকনের ছেলে। এছাড়া সে খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১২১২) এর কার্যকরী সভাপতি।

সূত্রে জানা গেছে, রিপন সোমবার রাতে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ করে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আত্মরক্ষায় তিনি স্থানীয় মিলকি দেয়াডা স্ট্যান্ডার্ড জুট মিলে ভেতর অবস্থান প্রবেশ করেন। দুর্বৃত্তরা তাকে সেখান থেকে খুঁজে বের করে হাতুড়ি দিয়ে আঘাত করে। তাদের আঘাতে জ্ঞান হরিয়ে ফেললে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিক কোন্দেলে ঘটেছে বলে একাধিক সূত্র দাবি করেছে।

থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সামগ্রিক তথ্য জানার চেষ্টা করছি। যারা ঘটনার সাথে জাড়িত তাদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন