বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

দুই কোটি টাকা আত্মাসাতের অভিযোগে এনজিও কর্মকর্তা আটক

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রতারণা করে ৮শ সদস্যের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মাসাতের অভিযোগে এনজিও র‌্যাক গ্রুপের ব্যবস্থাপককে পুলিশ আটক করেছে। সে দীর্ঘ ৬ মাস পলাতক ছিল। থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার নোয়াকাটি গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে বরুন বিশ্বাস। সে নিজেই ব্যবস্থাপক সেজে ২০১১ সালে “র‌্যাক” নামে একটি এনজিও প্রতিষ্ঠা করে। অসংখ্য কর্মী নিয়োগের মাধ্যমে সাধারণ সদস্যদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আদায় করে লাপাত্তা হয়ে যায়। অবশেষে গোপনে বাড়ীতে আসলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে থানাপুলিশ শনিবার সকালে নিজ বাড়ী থেকে বরুন বিশ্বাসকে আটক করে। এ ঘটনায় সমিতির সাজেদা বেগম বাদী হয়ে বরুন বিশ্বাসকে আসামী করে থানায় মামলা করেছে বলে ওসি এজাজ শফী জানান।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন