নগরীতে আনু বেগম নামে আশির্ধো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে খালিশপুর থানার নয়াবাটি মোড়স্থ বেবিস্ট্যান্ড সংলগ্ন ইউসুফ আলীর চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী দৌলতপুর থানার মহেশ্বরপাশা কেদারনাথ মেইন রোড এলাকার (আলিয়া মাদ্রাসার দক্ষিণ পাশে) মৃত রফিক হোসেনের স্ত্রী।
খালিশপুর থানার এসআই মো. আবু তাহের তথ্যটি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

