পাইকগাছায় ডেঙ্গুতে অ্যাম্বুলেন্স হেলপারের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অপু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের হেলপার হিসেবে কর্মরত ছিল। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপু উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মাসুম বিল্লাহ ও বেলী বেগমের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে অপুর ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডলও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন