নগরীতে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম ও দুই সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে শীর্ষ সন্ত্রাসী ডালিম খান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লবণচরা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভাজাওয়ালার এলাকার নওয়াব আলী খানের ছেলে মো. ডালিম খান (৪০) এবং লবণচরা সোনার বাংলা গলির আনিসের ছেলে রানা ও নোমান ওরফে নয়ন (২৮)।

এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা দ্বিতীয় গলিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শীর্ষ সন্ত্রাসী ডালিম খানের বিরুদ্ধে লবণচরা থানায় বিভিন্ন অপরাধে অন্তত ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন