খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল দুই বছরের শিশুর

উত্তর ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার কৃষ্ণনগর গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে জবা বালা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে ডোবা থেকে উদ্ধার করেন।

জবা কৃষ্ণনগর গ্রামের সমীর বালার ছোট মেয়ে। মাত্র দুই বছরের শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন