বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে আটককৃতরা হলেন নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকার মোঃ তোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ আমিনুল ইসলাম মাসুম (৩৮) এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পিরারবাড়ী এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ লিটন শেখ (৩৯)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন