ছেলে ধরা সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ছেলে ধরা সন্দেহে রাজু বিশ্বাস নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে খুলনার বয়রা রায়ের মহল বড় মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে।

মৃত যুবক ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা স্টেশন রোডের বাসিন্দা নজরুল বিশ্বাসের ছেলে।

তবে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন