তেলিগাতী বাইপাস কাঠমান্ডু রেস্টুরেন্টের পার্শ্ববর্তী সড়কে পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালকের বাড়ি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা সোনাতলা ঘাটে।
পুলিশ পিকআপ চালক মোঃ আনিসুল হক (২৭) ও ডেলিভারিম্যান হৃদয় (২৯) কে আটক করেছে।
রবিবার সকাল আনুমানিক আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আড়ংঘাটা বাইপাস মাছের আড়ৎ থেকে মাছের টিপ নিয়ে ভ্যান চালক আফিল গেটের দিকে যাচ্ছিল। এ সময় পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আরএফএল কোম্পানির একটি পিকআপ (ঢাকা মেট্রো অ-১১৩৭৬৫) মোড়লগঞ্জের উদ্দেশ্য যাওয়ার পথে ঘটনাস্থলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সামনে পড়ে। এ সময় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

আটককৃত পিকআপ চালক মোঃ আনিসুল হক খুলনা গেজেটকে বলেন, পথের বাজার ডিপো থেকে মালামাল নিয়ে আমার সাইড দিয়ে আমি মোড়লগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলাম। অপর সাইডে দুইটা ভ্যান ছিল। হঠাৎ পিছনের ভ্যান থেকে টোপলা জাতীয় একটা জিনিস পড়ে যায়। এ সময় ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির সামনে চলে আসে। ব্রেক করেছি তারপরও উনি আমার সামনে চলে আসে। এভাবে দুর্ঘটনা ঘটে।
পিকআপ চালকের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জে। পিতার নাম মোঃ আমিনুর রহমান।
ডেলিভারিম্যান হৃদয়ের বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলায়।
আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এস আই সঞ্জীব
বিশ্বাস জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম

