দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর রহমান ওরফে সুমন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে নগরীর লবণচরা থানার চুমকি সড়কে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
সে জিন্নাহপাড়ার আমিন সড়কের বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর সোয়া দুইটার দিকে সে লবণচরা থানার চুমকি সড়কে অবস্থান করছিল। দু’জন যুবক মোটরসাইকেলে এসে তাকে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, যুবককে কুপিয়ে আহত করার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

