খুলনায় যাত্রী কল্যাণ সমিতির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সমিতির সভাপতি প্রকৌশলী রফিকুল আলম সরদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান বাবলু’র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জি. এম. ইউনুস আলী।

সভার সভাপতি গণপরিবহনে যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অরাজকতার প্রতিবাদে গঠিত এই রেজিস্টার্ড সংগঠনের খুলনা জেলা শাখার দুই বছর মেয়াদী কমিটির পরিচয় করিয়ে দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন ড. মোঃ হারুনর রশিদ, প্রকৌঃ এস এম আমজাদ হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, মোঃ হুমায়ুন কবির বালি, প্রকৌঃ বেনজির আহমেদ জুয়েল, এস এম নাজমুল হক, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, রাশেদ রানা, শেখ মনিরুল ইসলাম মনি, মোঃ মনির হোসেন, বিমল মল্লিক, অসীম কুমার বিশ্বাস, মোঃ জাহিদুর রহমান, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, ইসরাত জাহান জিনাত, হিমানিশ মণ্ডল, উৎপল জোদ্দার প্রমুখ।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন