বটিয়াঘাটা উপজেলা বিএনপি নেতা রফিক গাজী হত্যাকান্ডে থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী। গত শনিবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে তিনি এ মামলা দায়ের করেন। হত্যাকান্ডের দু’দিন অতিবাহিত হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, ‘রফিক গাজী হত্যাকান্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন, যার নং ৫। এতে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করেছেন। ঘটনাস্থলের লোকজন কোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করছেনা। হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার একটি দোকানে বসা ছিলেন বিএনপি নেতা রফিক গাজী। এ সময়ে হেলমেট পরা এক যুবক মোটরসাইকেলে এসে তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা গেজেট/এএজে

