বিএনপি নেতা রফিক গাজী হত্যাকাণ্ডের একদিন পার হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। গত শুক্রবার রাতে রফিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। দুপুরের নামাজ শেষে দাফন করা হয় তার মরদেহ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকার একটি চায়ের দোকানে বসা ছিলেন বিএনপি নেতা রফিক। এ সময়ে ছেলে বেলাল গাজী তার সাথে ছিল। ছেলের সামনে বাবাকে গুলি করে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত পালিয়ে যায়। দুর্বৃত্তকে কেউ শনাক্ত করতে পারেনি।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, রাত ৮ পর্যন্ত নিহতের পরিবারের কেউ থানায় আসেনি। সদস্যদের একাধিকবার ফোন দেওয়া হয়েছে। রফিক গাজী হত্যা মামলায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাস্থল গ্রাম কেন্দ্রিক। কেউ কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছে না পুলিশকে।
খুলনা গেজেট/এনএম

