শনিবার । ১৩ই জুন, ২০২৬ । ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মানবতার উজ্জ্বল উদাহরণ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে রেকর্ড ভাঙা এলো নিনোর প্রভাবে তাপ প্রবাহে সব প্রাণীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকে প্রতিদিন বিকেলে এক পশলা করে বৃষ্টি হচ্ছে, তাতেও তাপপ্রবাহ কমছে না। নগরবাসীকে তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা সিটি ইউনিট ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। বুধবার এ উদ্যোগের সূচনা হয়, চলবে আগামী সাতদিন, শুক্র শনিবার বন্ধ থাকবে। নগরীর ডাক বাংলা, সোনাডাঙ্গা, গল্লামারি, নতুন রাস্তার মোড় ও হুগলী বেকারির মোড়ে ৫ হাজার হাতপাখা, ২০০ পিস ছাতা ও ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি তৃষ্ণার্তদের মাঝে বিতরণ করবে। হিট স্ট্রোক এড়াতে নগরীতে আয়োজকরা মাইকিং করছে।

ডাকবাংলা মোড়ে এ কর্মসূচির সূচনা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ মোড়ে রেড ক্রিসেন্ট এর সদস্য, খবির খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ডিসিপ্লিন-এর শিক্ষার্থী শ্রীজা সাহা ও বিএল কলেজ থেকে সদ্য স্নাতক ডিগ্রি নেওয়া শিক্ষার্থী মোঃ ইমরুল কায়েস তপ্ত রোদের মাঝে তৃষ্ণার্তদের পানি পান করান। এ কর্মসূচি চলে বেলা ১১ থেকে বিকেল ৪টা অবধি। কর্মসূচিতে অংশ নেওয়া রেড ক্রিসেন্ট-এর এ দুই সদস্য জানান, মানবতার সেবায় নিয়োজিত হয়ে তারা গর্ববোধ করেন। বলেন, স্রষ্টার সৃষ্টিকে সেবা করতে পেরে আমরা আনন্দ।

পথচারী খালিশপুরের অধিবাসী ব্যবসায়ী এজ সম্রাট ও পল্লী চিকিৎসক কামাল হোসেন তাদের হাত থেকে পানি নিয়ে নিজেদের তৃষ্ণা নিবারণ করেন। বলেন এ উদ্যোগ প্রশংসনীয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন