সোমবার । ৮ই জুন, ২০২৬ । ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাইকগাছায় যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছায় হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার(৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী গরুর হাট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন।

নিহত হাসান চাঁদখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাজমুল হুদার নেতৃত্বে প্রতিপক্ষের একটি গ্রুপ হাসানকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, নিহতের মাথা ও হাতে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার পায়েও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন