খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ জুন) সন্ধ্যা থেকে শনিবার (৬ জুন) সকাল ১০টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৬ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশেষ অভিযানে খুলনা সদর থানায় ১৬ জন, খালিশপুর থানায় ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ১১ জন, লবণচরা থানায় ১০ জন, হরিণটানা থানায় একজন, দৌলতপুর থানায় একজন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এএজে

