সোনাডাঙ্গা থানার আলোচিত তিন খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদার। মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে, গত শুক্রবার সকালে বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর সদস্যরা।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এএজে

