সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কবির জন্মজয়ন্তীতে ব্যতিক্রম আয়োজন কেসিসি’র

নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবির সৃষ্টি আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে নগরীতে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। কবির ১২৭তম জন্মজয়ন্তীতে খুলনা সিটি কর্পোরেশন ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে। এমন উদ্যোগ এই প্রথম।

কর্পোরেশন স্থানীয় শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড় ও জোড়াগেট বিমান চত্বরে বিলবোর্ড স্থাপন করে কবির কবিতার অংশ বিশেষ তুলে ধরা হয়েছে। হাদিস পার্কে স্থাপিত বিলবোর্ডে বিদ্রোহী কবিতার অংশ বিশেষ ‘মহা বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হবো শান্ত’, ময়লাপোতা মোড়ের বিলবোর্ডে আমার কৈফিয়ত কবিতার অংশ বিশেষ ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না’, জোড়াগেট বিমান চত্বরে স্থান পেয়েছে কান্ডারি কবিতার অংশ ‘দুর্গম গিরি, কান্তার মরু দুস্থার পারাবার হে! লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রিরা হুঁশিয়ার’।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন