সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় নজরুল চর্চা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সংরক্ষণে নগরীতে কয়েকটি সংগঠন বছরব্যাপী বেশ তৎপর। বিভিন্ন বয়সী নারী-পুরুষ এ সব অনুষ্ঠানে কবির ওপর গবেষণার সুযোগ পাচ্ছেন। কবি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। শেরে এ বাংলা রোডের সান্ধ্য বাজারের বিপরীতে স্থাপিত হয়েছে জাতীয় কবি শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট। এ ইন্সটিটিউটের প্রকল্পগুলো হচ্ছে জাতীয় কবি পাবলিক লাইব্রেরি, জাতীয় কবি স্মৃতি সংগ্রহশালা, জাতীয় কবি ক্যাডেট একাডেমী, জাতীয় কবি প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র, সাপ্তাহিক নজরুল আড্ডা, মাসিক নজরুলীয় সম্মীলন, নজরুল সম্মাননা, প্রমীলা কাজী স্মৃতি পুরস্কার, বার্ষিক নজরুল উৎসব, জাতীয় কবি কালচারাল একাডেমী, কবি নজরুল ইসলাম শিশু সাংবাদিক ফোরাম, জাতীয় কবি মেধাবী বৃত্তি প্রকল্প এবং জাতীয় কবি নজরুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইন্সটিটিউটে কবির লেখা ৩৭টি বই, বিভিন্ন বয়সী ও কবির ওপর বিভিন্ন লেখকের শতাধিক বই রয়েছে। বছর জুড়ে ত্যাগ, শ্রম ও মেধা দিয়ে এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এ এইচ এম জামাল উদ্দীন, প্রফেসর ডক্টর শাহাজালাল, প্রফেসর ডা: আমিরুল খসরু, একেএম গোলাম আযম, শেখ আকারাম হোসেন দোলন ও হায়দার আলী বিশ্বাস।

ইন্সটিটিউটের চেয়ারম্যান এ এইচ জামাল উদ্দীন নজরুল চর্চার প্রচার ও প্রসারের লক্ষে এ সংগঠনের আত্মপ্রকাশের কথা জানান। প্রতিষ্ঠানের উদ্দেশ্যে নিয়ে বলেন, আজকের প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে তার সৃ্ষ্িটকে স্মরণীয় করে রাখবে। তার জীবনাদর্শ জানলে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে। আজকের প্রজন্ম অন্যায় ও অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা শিখবে। কবি ১৯২৫ সালের খুলনার দৌলতপুরে আসেন বলে তিনি ঐতিহাসিক তথ্য দিয়েছেন।

সমাজসেবী মাসুদ মাহমুদের নেতৃত্বে নজরুল একাডেমীতে সঙ্গীত চর্চা হচ্ছ। এখানে নজরুল সঙ্গীত শিল্পী গড়ে উঠছে। পূর্ব বানিয়াখামার সৈয়দ আলী হাকিমের বাসভবনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ গড়ে উঠেছে। প্রতি শনিবার এখানে সাহিত্য চর্চা হয়। এ গবেষণা পরিষদে নজরুলের ওপর বিভিন্ন লেখকের বই ও প্রবন্ধ সংরক্ষণ করা হয়েছে। শান্তিধাম মোড়ে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ গড়ে উঠেছে। উদ্দেশ্য নজরুল সাহিত্য ও সঙ্গীত চর্চা। খ্যাতিমান সঙ্গীত শিল্পী ভারতী ঘোষ এ প্রতিষ্ঠানের কর্ণধর। বিদ্রোহী কবির ওপর গ্রন্থ রচনা করেছেন গবেষক সঞ্জীব হাউলী। বিভিন্ন সময়ে কবির জীবনাদর্শের ওপর প্রবন্ধ রচনা করেন অধ্যক্ষ মোহাম্মাদ মাজহারুল হান্নান, প্রফেসর মোহাম্মাদ আব্দুল মান্নান, অধ্যাপক মিনু মমতাজ, সৈয়দ আলী হাকিম, প্রফেসর রবীন্দ্র নাথ মন্ডল, সহযোগি অধ্যাপক লাইলা পারভীন চম্পা, শেখ জুলকার নাইন আকাশ, যারিণ আনান বৃষ্টি।

জন্মবার্ষিকী ও বিভিন্ন প্রকাশনায় কবিতা লেখেন সৈয়দ রাজিয়া আহমেদ, শেখ মনিরুজ্জামান, মোল্লা আব্দুর রহিম, গাজী মোহাম্মাদ শহীদুল্লাহ, মোহাম্মাদ মাসুদুর রহমান, স ম হাফিজুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, আবু বক্কর সিদ্দিক, শিরীন আফরোজ রানী, মোহাম্মাদ ইউসুফ আলী চিশতী, মোহাম্মাদ মাসুদুর রহমান, মনিরুল ইসলাম সেলিম, শেখ নুর মোহাম্মাদ, জিএম বেল্লাল হোসেন, সাঈদ তপু, হাসান মাহমুদ, মোহাম্মাদ ইসাহাক ব্যাপরী, এসএম শের আলি, শেরবাগ, ফাতিমা আলী, তাপস কুমার দে, সুলতানা ইসলাম মিতা, তরুণ কুমার শীল, সাইয়েদ মঈনুল ইসলাম কাজেমী কিছলু, নাসির আহমেদ, রহুল আমিন সিদ্দিকী, অরবিন্দ মৃধা, আলেয়া নাসরিন, এসএম রফিকুল আলম, হাকিম মোহাম্মাদ তুহিন গাজী, মোহাম্মাদ হাবিবুর রহমান মাসুম, শাহানা বেগম, লাইজু আক্তার অর্নি, আল ওয়াহিদ, জাহানা আরা আলম ও সৈয়দ রাজিয়া আহমেদ। কবির ওপর স্নাতকোত্তর ডিগ্রী নিয়েছেন বাগমারার সুবীর রায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গবেষণা পরিষদ ‘দ্রোহ’ নামে স্মরণীকা প্রকাশ করে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন