মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

নগরীতে গাঁজা গাছসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ টি গাঁজার গাছ এবং ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, খালিশপুর থানার পোড়া মসজিদ  আলমনগর ওলির বাড়ী আব্দুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর শিকদার(৩০), একই ঠিকানার ইসহাক আলীর ছেলে মোঃ রফিকুল আলম(২৮), সোনাডাঙ্গা মডেল থানার সরকারী জয়বাংলা কলেজের বিপরীতে মৃত কেএম জহিরুল ইসলামের ছেলে কেএম ইকবাল হোসেন ওরফে মুন(৩৫)। সূ্ত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন