বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় মাদক মামলায় ইমদাদুলের ৫ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মাদক মামলায় ইমদাদুল মল্লিক ওরফে ইন্দা নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমাানা, অনাদয়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার ( ১৩ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী ইমদাদুল মল্লিক আদালতে উপস্থিত ছিলেন। সে পালের হাট এলাকার ইদ্রিস আলী মল্লিকের ছেলে।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ১৮ জুলাই রাত সাড়ে ৮ টায় রুপসা থানার পুলিশ পালেরহাট শ্রমিক ইউনিয়নের সামনে টহল দিচ্ছিল। এ সময় ইমদাদুল মল্লিকের চলাচল সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করে এবং তার কাছ থেকে পুলিশ ১১৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে রুপসা থানার এস,আই মোঃ আজিজুর রহমান বাদী হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ( যার নং ২০)। একই বছরের ১৮ আগস্ট এস আই অর্জুন কুমার তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য শেষে আদালত আসামির বিরুদ্ধে এ রায় ঘোষনা করে।

খুলনা গেজেট / সাগর/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন