গাজীরহাটে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় গাজীরহাট ইউনিয়নের দড়ি মহিষদিয়া গ্রামের হালদারের খালের পশ্চিম পাড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৩৯ বছর এবং তিনি ভবঘুরে ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা ব্যক্তি শনিবার (১৪ ফেব্রুয়ারি) উলঙ্গ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজন তাকে কাপড় পড়িয়ে দেয়। পরবর্তীতে রবিবার ভোরে উক্ত ব্যক্তির হালদারের খালের পশ্চিম পারে মৃত্যু অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করলে দিঘলিয়া থানার ওসি( তদন্ত) প্রবীর বিশ্বাস ও গাজিরহাট পলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল পরীক্ষা করে ময়না তদন্তর জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন