বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

হত্যাকাণ্ডের ১১ ঘন্টা পর ঘাতক স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হত্যাকাণ্ডের ১১ ঘন্টা পর স্ত্রী হোসনে আরা ওরফে পুতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌঁণে ১১ টার দিকে রূপসা উপজেলার রামনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত সাড়ে ৮ টার দিকে নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলার দায়ের করেন।

রূপসা থানার এস আই আশরাফুল আলম বলেন, পরকীয়া সন্দেহে ভোর সাড়ে ৬ টার দিকে স্ত্রী কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী মোহর আলী শেখ ওরফে নুর আলীকে। ঘটনার পরপর বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। পুতুল নিজেকে আত্মগোপনে রাখার জন্য বিভিন্নস্থানে পালিয়ে বেড়ায়।

সন্ধ্যার পর উপজেলার রামনগর এলাকায় ফুফুর বাড়িতে এসে অবস্থান করে। পরবর্তীতে পুলিশ তার অবস্থান জানতে পেরে ফুফু লতিফা বেগমের বাড়িতে অবস্থান চালিয়ে গ্রেপ্তার করে।

রাত সাড়ে ৮ টার দিকে নিহত মোহর আলীর ছেলে মো: শিমুল রহমান ওরফে শুকুর বাদী হয়ে মা হোসনে আরা বেগম ওরফে পুতুলকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের হওয়ার পৌনে ৩ ঘন্টা পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন