বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ১৮ হাজার ৬২৪ সদস্য মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়হীন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন, খুলনা সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে নির্বাচনি সরঞ্জাম খুলনার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য খুলনা জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা খুলনার গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দিয়েছে। দুপুরে শিববাড়ি মোড়ে প্রেস ব্রিফিংয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর থাকার কথা জানান।

সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানের দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যানবাহন ও মানুষের উপস্থিতি একেবারে কম দেখা যায়।

খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার বলেন, খুলনার ৬টি সংসদীয় আসনে পুলিশের পাশাপাশি সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাব, আনসার ও ভিডিপির মোট ১৮ হাজার ৬২৪ জন সদস্য কর্মরত থাকবেন। টহল দল ২০ মিনিট পরপর প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন