শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

কেএমপির অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১১৬ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন নগরীর শামসুর রহমান রোডের আঃ জলিল মুন্সির ছেলে ইব্রাহিম মুন্সি (২৬), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার সদ্দি এলাকার মোঃ কালাম শেখের ছেলে মোঃ হৃদয় শেখ (১৯), নগরীর বানরগাতী বাজার মোড় এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হাসিব হাওলাদার (২২), নগরীর গিলাতলা মোল্যা পাড়া এলাকার মৃতঃ আজাদ মোল্যার ছেলে মোঃ মেহেদী হাসান (২২), গল্লামারী কসাই খানা এলাকার দীন মোহাম্মদের ছেলে মোঃ সোহেল (৩৮) এবং পিরোজপুরের গজালিয়া মোল্লাবাড়ী এলাকার মৃতঃ নূরুল হকের ছেলে মোঃ মিজান (৩৪)। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন