সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩
বেগম রোকেয়া দিবস

সম্মাননা পেলেন দাকোপের পাঁচ জয়িতা

নিজস্ব প্রতিবেদক

খুলনার দাকোপ উপজেলার শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা-বিষয়ক দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী দেবকী মণ্ডল, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লাবণ্য মণ্ডল, সফল জননী শ্রেণিতে ফাতেমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু এই বিভাগে কাজল বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লিপিকা বৈরাগী জয়িতা নির্বাচিত হয়েছেন।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন