কেএমপি’র অভিযানে গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ শাহ আব্দুল্লাহ আল হাদী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটক শাহ আব্দুল্লাহ আল হাদী মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা মোল্যা পাড়া এলাকার মোঃ আব্দুল হাকিম ফকিরের ছেলে। অভিযান চালিয়ে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন