খুলনায় শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় শারদীয় দুর্গোৎসব-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে জেলার বিভিন্ন পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে পুলিশ লাইন্স শিরোমনি ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার আসন্ন দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান। তিনি প্রত্যেক পুলিশ সদস্যকে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে খুলনা জেলার সকল থানায়ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে পূজা মণ্ডপ এলাকায় নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সবার প্রতি আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন