দলে মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না : বাবুল রানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, দলে কোন মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী ও অনুপ্রবেশকারীর স্থান হবে না। যারা এ ধরনের মানুষকে দলে স্থান দেয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ওই সকল নাশকতায় লিপ্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে আইনে সোপর্দ করে দিতে হবে। আজ মঙ্গলবার ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ টিকিট বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগর আওয়ামী লীগ নেতা ও ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মকবুল হোসেন মিন্টু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, হাফেজ মো. শামীম, এস এম আকিল উদ্দিন, মীর বরকত আলী, মো. সফিকুর রহমান পলাশ, বাবুল সরদার বাদল, আযম খান, মোল্লা আব্দুল হাই, আব্দুর রহিম বাবু, রেখা খানম, অমিতাভ ঘোষ সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৪ ডিসেম্বর ২৮ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন