খুলনায় ইয়াবাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতরা হলেন, খুলনা সদর থানার ৬১/১ পশ্চিম টুটপাড়া বসুন্ধরা গলি, মাওলার মোড়ের কামররুজ্জামান শেখের ছেলে সাব্বির শেখ(২৪), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ জুলকার নাঈম(১৯), খুলনা সদর থানার ২২ মাষ্টারপাড়া আহমেদ হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত শাহ আলমের ছেলে মোঃ মনির হোসেন(৩৪) এবং খুলনা সদর থানার ২১১ টুটপাড়া মেইন রোড, তালতলা হাসপাতালের পশ্চিম পাশে মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ(৩৫)।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন