সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

রূপসায় ভোক্তার অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার পাচঁটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার দুটি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের খুলনা কার্যালয় সূত্রে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয় ডুমুরিয়া উপজেলার দুটি বাজারে তদারকি  করে। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় মোট পাঁচটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন