সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় ওয়ার্ড আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা ইসহাক মোল্যার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, কুয়েটের অবসরপ্রাপ্ত কর্মচারী মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক মোল্যা(৭৮) গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মহেশ্বরপাশা খানাবাড়ী তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে  রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৫কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।

বাদ আছর খানাবাড়ী ঈদগাহ ময়দানে দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে একদল চৌকস পুলিশ মরদেহে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। পরে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ শাহবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান মুকু৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাকেব কাউন্সিলর শাহাদাৎ মিনা, যোগিপোল ৩নং ওয়ার্ড মেম্বর মোঃ আরিফ হোসেন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম- আহবায়ক মিজানুর রহমান রুপম, অলিয়ার রহমান রাজু  সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন