ফুলতলায় ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় ৫ মামলার আসামী সাইফুদ্দিন গাজী (৪০) কে পুলিশ আটক করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে। আসামী ফুলতলার বেগুনবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার গাজীর ছেলে।

পুলিশ জানায়, আটককৃত সাইফুদ্দিন গাজীর বিরুদ্ধে ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে দুটি মামলার রায়ে তার সাজা হয়েছে। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগরের কোটা পায়রা গ্রামের আব্দুল আওয়ালের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন