সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

তেরখাদায় সড়ক দুর্ঘটনায় এন‌জিও কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদার সাচিয়াদহ বাজার থেকে খুলনা গামী সড়কে বাস ও মটরসাইকেলের সংঘর্ষে মটরসাইকেল আরোহী কালাম খান (৫৭) নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কাশেম খান গোপালগঞ্জ জেলার পাইকেরডাঙ্গা এলাকার বাসিন্দা আলেফ খানের ছেলে। নিহত আবুল কালাম একটি এনজিওতে চাকরি করতেন।

তেরখাদা থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক চালক ও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন