সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ বোতল ফেন্সিডিল, ১৪০ গ্রাম গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছেন, আটককৃতরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা এলাকার কালাম শিকদারের ছেলে সোহেল শিকদার (৩৫), সাতক্ষীরা জেলার কলারোয়ার গোপীনাথপুর এলাকার মোঃ ইসারুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৩), নগরীর খালিশপুর এলাকার মৃতঃ মোঃ কালামের ছেলে মোঃ রুমান (১৯), খালিশপুরের উত্তর কাশিপুর এলাকার মৃতঃ সুলতান আহম্মেদের ছেলে অলিউল হাসান লাচ্চু (৪২), নগরীর গোবর চাকা মেইন রোডের মৃতঃ আঃ মান্নান মৃধার ছেলে শুকুর আলী মৃধা (৪৯) এবং শার্শার রামপুর এলাকার মোঃ মিলনের ছেলে মোঃ শাহীন (২৩)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন