কপিলমুনিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের সাথে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় কপিলমুনিস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার এ, বি, এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব সরদার গোলাম মোস্তাফার পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, সহকারী অধ্যাপক সরদার হারুনার রশীদ, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, পাইকগাছা থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম সহ স্থানীয় সুধীবৃন্দ।

অপরদিকে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠানের পূর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন কপিলমুনি’র উন্নয়নে চাই সমন্বিত কর্মপরিকল্পনা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্রের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএডিসির প্রধান মনিটরিং মোঃ আব্দুস ছাত্তার গাজী, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরাফাতুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল, আলহাজ্ব এরফান আলী মোড়ল, অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, কালিদাশ চন্দ্র চন্দ, অমিয় রঞ্জন দে, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, যুগোল কিশোর দে, সাংবাদিক আল এহছান, অধ্যক্ষ মুজিবর রহমান, এম বুলবুল আহমেদ, আনন্দ মোহন বিশ্বাস, শেখ আব্দুর রশীদ, শেখ আছাদুর রহমান পিয়ারুল, শেখ ইকবাল হোসেন খোকন, শিমুল বিল্লাহ বাপ্পী, শেখ আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয় সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন